ময়মনসিংহে পাচারকালে ১০ টাকা কেজি দরের চাল জব্দ, আটক ১

ময়মনসিংহময়মনসিংহের ফুলপুরে পাচারকালে হত দরিদ্রদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয়রা। এসময় ট্রলি চালক মজিদুল ইসলামকে আটক করা হয়। শুক্রবার গভীর রাতে  উপজেলার রূপসী ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়ন পরিষদ থেকে ১০ টাকা কেজি দরের চাল ট্রলিতে ভরে পাচার হচ্ছে এ খবর পেয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন ও মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী স্থানীয়দের  সঙ্গে নিয়ে চালসহ ট্রলি চালককে আটক করে। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ট্রলিসহ চালক মজিদুল ইসলামকে থানায় নিয়ে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমডিপি/