জামালপুরে অ্যামোনিয়া প্লান্টে বিস্ফোরণ, উৎপাদন বন্ধ

Jamuna fertilizer picজামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্লান্টের একটি পাস্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্লান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়ে কারখানার চারপাশে ছড়িয়ে পড়ে।  এ ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানা সূত্রে জানা গেছে,  সকালে কারখানার অ্যামোনিয়া প্লান্টের একটি পাম্প বিকট শব্দে ফেটে গিয়ে গ্যাস নির্গত হয়ে কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় বলেন, ‘পাম্পটি মেরামত করে ফের উৎপাদনে যেতে দুই থেকে তিন দিন সময় লাগবে।

/এমডিপি/