জামালপুরের তারাকান্দি যমুনা সারকারখানার উৎপাদন ফের শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে মঙ্গলবার রাত ৮টায় কারখানায় ফের উৎপাদন শুরু হয়।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্লান্টের একটি পাম্প বিকট শব্দে ফেটে গিয়ে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়ে কারখানায় ছড়িয়ে পড়ে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় জানিয়েছেন, পাম্পটি মেরামত করে মঙ্গলবার রাত ৮টায় কারখানায় ফের উৎপাদন শুরু করা হয়।
/এআর/