পুলিশ জানায়, জামালপুরে বসবাস করা রদীপ ৪ দিন আগে তার বাবা মৃত রমেন্দ্র চন্দ্র সাহার বাড়িতে আসেন। শুক্রবার সকালে ঘরের ভেতর থেকে লাশের দুর্গন্ধ বের হলে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পুলিশ এসে রদীপের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি ৩/৪ দিন ধরে ঘরে ঝুলন্ত অবস্থায় ছিল।
/এআর/