এর আগে গতকাল বুধবার ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ সরকারিকরণ আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যাপক এএসএম আবুল হাশেম মামলাটি দায়ের করেন।মামলায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনসহ ৭ জনকে আসামি করা হয়।
ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি তিনি শুনেছেন কিন্তু এখনও আদেশের কোন কপি হাতে পাননি। তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তার দ্বারা মামলার অভিযোগ বিষয়ে তদন্ত পূর্বক আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, ২৭ নভেম্বর কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে কলেজ শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হয়।
/এমডিপি/