আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জামালপুরে বিশ্ব ইজতেমা সম্পন্ন

জামালপুরে আঞ্চলিক বিশ্ব ইজতেমাআখেরি মোনাজাতের মধ্য দিয়ে জামালপুর অঞ্চলের তিনদিনের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে  ইজতেমা শেষ হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত কাকরাইল মসজিদের আমির মওলানা আবুল হোসেন। দেশ ও বিশ্বের সব মুসলমানের শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতে অংশ নেন শেরপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫ লক্ষাধিক মুসল্লি।জামালপুরে আঞ্চলিক বিশ্ব ইজতেমা

এবারের আঞ্চলিক ইজতেমায় জর্ডান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ভারতের ৪টি তাবলিগ জামাতও  অংশ নেয়।

গত বৃহস্পতিবার তিন দিনের এই বিশ্ব ইজতেমা শুরু হয়।

/এফএস/