নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুখলেছুর রহমান জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কে বা কারা আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসের সদর উপজেলা নির্বাচন অফিসের জানালার কাঁচ ভেঙে গোডাউনে রক্ষিত স্বচ্ছ ব্যালট পেপার বাক্সে আগুন দেয়।
পরে আগুন দেখে সদর থানার ওসি ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আমাদের গুরুত্বপূর্ণ কোনও কাগজপত্রের ক্ষতি না হলেও প্রায় তিনশ স্বচ্ছ ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেও জানান এই নির্বাচনী কর্মকর্তা।
/এমও/