শেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত

শেরপুরের নালিতাবাড়ীতে এক প্রতিবন্ধি কিশোরীকে (১৪)ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (৩৬)নামে এক যুবককে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করা হয়েছে। আদালত ওই টাকা আদায় করে ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন  নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

সাজাপ্রাপ্ত মফিজ উদ্দিন নালিতাবাড়ী উপজেলার সিধুলি গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ভিকটিমের বাড়ি নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামে। ধর্ষণের শিকার ওই কিশোরী শারীরিক প্রতিবন্ধি। তার বাবা-মা ঢাকায় গার্মেন্টে কাজ করেন। এ কারণে ভিকটিম তার দাদীর কাছে থাকতেন। ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় দাদি ফিরোজা বেগম বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে, বাড়ির পাশের সেচ মেশিনের পাম্পচালক মফিজ উদ্দিন ঘরে ঢুকে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। পরে পাশের বাঁশঝাড়ের নিয়ে ধর্ষণ করে। গোসল শেষে ঘরে ফিরে  ফিরোজা বেগম নাতনিকে না পেয়ে চিৎকার শুরু করলে ধর্ষক মফিজ উদ্দিন পালিয়ে যায়।এ ঘটনায় ধর্ষক মফিজ উদ্দিনকে আসামি করে ভিকটিমের দাদি ফিরোজা বেগম নালিতাবাড়ী থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা ২০০০ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: পাঠানপাড়ায় আহত এএসআই’কে ঢামেকে স্থানান্তর