রবিবার (১৬ এপ্রিল) ইসলামপুর উপজেলার বেলাগাছা, কুলকান্দি, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের মোট ৩৬টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বেলা ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে মোট ৫১হাজার ৪১৮জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৯৮১জন এবং মহিলা ভোটার ২৫ হাজার ৪৩৭ জন। ৪টি ইউনিয়নে মোট ১৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
/এফএস/
আরও পড়ুন-