শিশু আদালতের পিপি সরকারি কৌশুলি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৫ সালের ৯ জুলাই দুপুরে ওই কিশোর প্রতিবেশী শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে সদর থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া কিশোর সাগরকে একমাত্র আসামি করে একই বছর ১৭ নভেম্বর আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালত ১১ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে রবিবার এ রায় ঘোষণা করেন।
/এমও/