রায় ঘোষণার সময় আসামি দিলুয়ার হোসেন দিলু আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে,নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজ্জিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের সমরাজ মিয়ার স্ত্রীর সঙ্গে একই এলাকার দিলুয়ার হোসেন দিলুর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা সমরাজ মিয়া জানতে পারলে ২০০৩ সালে ২৯ সেপ্টেম্বর সকালে দিলুয়ার তাকে কুপিয়ে হত্যা করে। পরদিন সমরাজের মা বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলাটি আমলে নিয়ে দীর্ঘ তদন্ত শেষে ২০০৪ সালে ১৯ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ দুপুরে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রদীপ ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল হাসেম।