নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

শেরপুরশেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের একদিন পর আল মামুন (৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের দক্ষিণ -পূর্ব পাশের পরিত্যক্ত মাঠ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। সে ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।


ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মামুন। পরে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ওই স্কুল ছাত্রের পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। এছাড়া থানায়ও একটি সাধারণ ডায়েরি করেন ছেলের বাবা গোলাম
রাব্বানী। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকার লোকজন ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের দক্ষিণ পূর্ব কোণে মহারশী নদীপাড়ের একাশি বাগানের পাশে মামুনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। পরে শেরপুরের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: মিরপুরে আরেকটি ইতিহাস