মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় নেত্রকোনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।
পরে বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। কর্মসূচিতে যুবদল-ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
আরও পড়ুন- বিএনপি সমর্থক আইনজীবীদের দ্বিতীয় দিনের কর্মসূচিও পণ্ড