অস্ত্র ও গুলিসহ আটক দুই

ময়মনসিংহময়মনসিংহ শহরের আকুয়া নাসিরাবাদ কলেজ এলাকার এক বাসায় অভিযান চালিয়ে চারটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১৪। তারা হলেন- সোহেল ও আরমান। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
র‌্যাবের অপারেশন অফিসার এএসপি গৌতম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে র‌্যাবের বিশেষ দল আকুয়া নাসিরাবাদ কলেজ এলাকার এক বাসায় অভিযান চালায়। ওই বাসায় তল্লাশি চালিয়ে অস্ত্র ব্যবসায়ী সোহেল ও আরমানসহ অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘ দিন ধরে ওই বাসায় দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রি করে আসছিল। এই বিষয়ে আজ বুধবার দুপুরে র‌্যাব কার্যালয়ে প্রেস কনফারেন্স করা হবে বলে জানান এএসপি গৌতম।