নিহত আব্দুস সালাম উপজেলার জয়পুর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত কয়েকদিন ধরে স্থানীয় রতন মিয়া ও বটতলী বানিহারি ইউনিয়ন পরিষদের সদস্য পারভেজের লোকজনের মধ্যে স্থানীয় বাবলির বিল দখলকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় বিল দখল করতে প্রস্তুতি নেয় দু’পক্ষ। পরে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষ বেধে যায়। এ সময় আব্দুস সালাম নিহত হয় ও উভয় পক্ষের ১৫ জন্য আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করে।এলাকায় এ নিয়ে এখনও উত্তেজনা বিরাজ করছে। সব ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এখন পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয়নি।’