মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদ তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা মো. রবিউল হক। মোনাজাতে বিশ্ব মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া করা হয়।
আয়োজকরা জানিয়েছেন,শান্তিপূর্ণভাবে এই জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। ইজতেমাকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল ।
শনিবারের আখেরি মোনাজাতে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান,বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন,জেলা প্রশাসক মো.খলিলুর রহমান,জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।