খুন হওয়া দুজন হলো আকাশ ও সৌরভ।
ওসি বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার দুপুরে আকাশের বাবা অধ্যাপক মুজিবুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে নাহিদসহ ৯ জনের নাম উল্লেখ ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে জানান ওসি কামরুল।
শুক্রবার (০৫ জানুয়ারি) শাহপাড়ায় ব্যাটমিন্টন খেলা নিয়ে বন্ধুদের মধ্যে প্রথমে মতবিরোধ, পরে ঝগড়া হয়। এরই জেরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে খেলতে গেলে বন্ধুরা হামলা চালায়। হামলায় ছুরিকাঘাতে ৪ জন আহত হলে তাদের হালুয়াঘাট থানা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে আকাশ ও সৌরভকে মৃত ঘোষণা করেন।
আরও পড়তে পারেন: ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব: হালুয়াঘাটে ছুরিকাঘাতে দুই জনকে হত্যা