গ্রামীণ ব্যাংক কর্মচারীদের হয়রানি বন্ধে সংবাদ সম্মেলন

গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীদের হয়রানি বন্ধ, কারণ ছাড়াই চাকরি থেকে ছাঁটাই, ২৪ ঘণ্টা ডিউটি বাতিল ও দ্রুত চাকরিতে যোগদানসহ ৬ দফা দাবি করেছেন ব্যাংকের ৪র্থ শ্রেণির কর্মচারীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে চতুর্থ শ্রেণির কর্মচারীরাগ্রামীণ ব্যাংক অস্থায়ী ৪র্থ শ্রেণির কর্মচারী নেত্রকোনা জেলা শাখা আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি জিয়াউর রহমান, রায়হানসহ অন্য নেতারা। এ সময় জেলা কর্মরত গ্রামীণ ব্যাংকের ৪র্থ শ্রেণির কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘গ্রামীণ ব্যাংক যদি গরিবদের ব্যাংক হয়ে থাকে তাহলে আমাদের মতো এমন অসহায় গরিবদের দাবি মেনে অসহায় পরিবারের পাশে থাকবে।’