নিহত দৃপ্তি শহরের কাটলি এলাকার নয়ন মিয়ার মেয়ে। সে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রেও জানা যায়, বুধবার সকালে সাতপাই এলাকার মোড়ল বাড়ির লোকজন তাদের বাড়ির সামনের গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। এ সময় লাশের নিচে পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগসহ দু’টি মোবাইল সেট পাওয়া যায়। পরে পুলিশ সেগুলো জব্দ করে।
ওসি জানান, প্রাথমিক সুরত হালে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর ঘটনার সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।