শনিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দিঘানকান্দা এলাকায় বিআরটিসি বাস কাউন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘২০১৫ সালের আগস্ট মাসে মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধে আইন করা হলেও তার বাস্তবায়ন এখনও করা সম্ভব হয়নি। মহাসড়কে ত্রি-হুইলার অবাধে চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। সারা দেশের সড়কে যানজট ও দুর্ঘটনা কমিয়ে আনতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোর পাশে বাস ও ট্রাকের জন্য পার্কিং ব্যবস্থা করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভুইয়া, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।