পুলিশ ও স্বানীয়রা জানান, দুপুর ১২টার দিকে শিবোত্তর গ্রামের চান মিয়ার ছেলে ও নিহতের আত্মীয় বাপ্পারাজ জমি চাষ করতে চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর গ্রামে যান। জমি চাষের সময় ট্রাকটরের পাশের সিটে বসে মহসিন। পরে অসাবধানতাবশত মহসিন ট্রাকটর থেকে পড়ে গিয়ে ট্রাকটরের ফালে পেঁচিয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে এবং ট্রাকটরচালক বাপ্পারাজকে আটক করে থানায় নিয়ে যায় ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।’