ময়মনসিংহেও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

ময়মনসিংহে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরারাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার দাবিতে ও নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।  বুধবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মহানগরীর টাউনহল চত্বরে সড়ক অবরোধ করা হয়।

ময়মনসিংহে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরাসড়ক অবরোধ শেষে  টাউন হল চত্বর থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

ময়মনসিংহে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরাসমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বক্তব্যে বাস চাপায় শিক্ষার্থী নিহতের পর বিরূপ মন্তব্য করায় নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন। এসময় অবিলম্বে দায়ীদের দৃস্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে জোরদার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।