লাইসেন্স না থাকায় জামালপুরে দু ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতজামালপুর শহরে লাইসেন্স ছাড়া রড়, সিমেন্টের ব্যবসা করায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় জেলা প্রসাশনের নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ডিলিং লাইসেন্স ব্যতীত রড-সিমেন্টের ব্যবসা করার অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর  ৩ ধারা মোতাবেক দুই জনকে তিন হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, কাচারিপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র মিজানুর রহমান ও মৃত আব্দুল করিমের পুত্র মিজানুর রশিদ।