নেত্রকোনার ভাওয়ালপাড়ে আ. লীগ নেতাকর্মীদের পথসভা

পথসভায় স্থানীয় নেতাকর্মীরানেত্রকোনা সদরের ভাওয়ালপাড়ে পথসভা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (০২ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শামছুর রহমান ভিপি লিটনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা ওই পথসভায় অংশ নেন। বর্তমান সরকারের সাফল্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণা চালান তারা।

পথসভায় স্থানীয়রা অংশ নেনএসময় শামছুর রহমান ভিপি আগমী নিবার্চনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। তিনি নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানান। পরে তিনি স্থানীয় একটি সংগঠন এর কাযার্লয়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন। দলীয় নেতাকর্মী ছাড়াও শতাধিক মানুষ মতবিনিময় সভায় অংশ নেন।