শেরপুরে ট্রাফিক পুলিশের ই-প্রসিকিউশন সেবা চালু





শেরপুরে পুলিশের ই-প্রসিকিউশন সেবা চালু করা হয়শেরপুরে ট্রাফিক পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। বুধবার (৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের সঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়।

শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড অপারেশন (ইউক্যাশ) হাসান মোহাম্মদ জাহিদ এবং গ্রামীণফোনের এন্টারপ্রাইজ চ্যানেলের প্রধান আশরাফ হোসাইন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, জেলা পুলিশের ট্রাফিক কেস এর টাকা ইউসিবির মোবাইল আর্থিক পরিসেবা- ইউক্যাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউক্যাশের এভিপি হোসাইন মারুফ, এরিয়া ম্যানেজার মোবারক হোসাইন, এফএভিপি ও শেরপুর শাখা প্রধান কাজী কামাল উদ্দীন, এভিপি ও ম্যানেজার অপারেশন রেজাউল কিবরিয়া, গ্রামীণফোনের ময়মনসিংহ চ্যানেল ম্যানেজার সাইফুদ্দীন, সার্ভিস একাউন্ট ম্যানেজার শামীম আশিরাফসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।