৩৫০ কোটি টাকা লোকসান মাথায় নিয়েই দেওয়ানগঞ্জে আখ মাড়াই শুরু

আখ মাড়াইয়ের উদ্বোধনপ্রায় সাড়ে ৩০০ কোটি টাকা লোকসান মাথায় নিয়েই জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলের চলতি মৌসুমে চিনি উৎপাদনের জন্য আখ মাড়াই শুরু হয়েছে। ডোঙায় আখ ফেলে  ৬১তম মাড়াই মৌসুমের উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার কর্তৃপক্ষ মিল চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

মিল কর্তৃপক্ষ জানায়, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলটি ২০১৮-১৯ অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে। জিল বাংলা সুগার মিলের ২৯টি আখ ক্রয় কেন্দ্র রয়েছে। মিলের আখ মাড়াই ক্ষমতা বাৎসরিক ১ হাজার ১৬ মেট্রিকটন এবং চিনি উৎপাদন ক্ষমতা প্রায় ১০ হাজার ১৫০ মেট্রিকটন রয়েছে। প্রতি বছরের মতো এবারও মিলের সর্বোচ্চ সংখ্যক আখ চাষি মিলে আঁখ প্রদান করবেন। মিল কর্তৃপক্ষের ধারণা এবার তারা লাভের মুখ দেখবেন। এ সময় মিলের সব কর্মকর্তা, কর্মচারী, সিবিএ নেতারা ও আখচাষীরা উপস্থিত ছিলেন।