দলীয় একটি সূত্র জানায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বর্তমান এমপি আবুল কালাম আজাদ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ চিঠি পেয়েছেন। জামালপুর-৫ সদর আসনে পেয়েছে চিঠি পেয়েছেন বর্তমান এমপি রেজাউল করিম হীরা এবং জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মোজাফফর হোসেন।
চিঠি পাওয়ার পর প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে নতুন হিসাব-নিকাশ চলছে। নেতাকর্মীদের মধ্যে একদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস চলছে। তবে শেষ পর্যন্ত কে চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নিয়েও শঙ্কা রয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) ও জামালপুর-৫ সদর আসনে চারজন প্রার্থীর চিঠি পাওয়া প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করতে পারবো না। একটি আসনে একজনই প্রতিদ্বন্দ্বিতা করবে এ কথা ঠিক। সেক্ষেত্রে আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন আমরা জেলা আওয়ামী লীগ তাকেই বিজয়ের লক্ষ্য নিয়ে ভোটের দিন পর্যন্ত সক্রিয় থাকবো।’