ময়মনসিংহে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে

মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছেময়মনসিংহের ১১টি আসন থেকে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের কাজ চলছে। রবিবার (২ ডিসেম্বর) সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তারা জেলা প্রশাসনের কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসসহ নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত আছেন। গত ২৮ নভেম্বর ময়মনসিংহের ১১টি আসনে ১১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পর্যন্ত যাচাই বাছাইয়ে ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় পার্টির এমদাদুল হক, বিএনপির আবুল বাশার ও স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিকের এাবং ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপির কামরুল ইসরাম ওয়ালিদ ও  বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আবু সাইদ মুহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিকাল ৫টার নাগাদ যাচাই বাছাই কাজ শেষ করার কথা রয়েছে।