মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নকলা উপজেলার গড়েরগাঁও এলাকার নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি নকলার গড়েরগাঁও, লাভা, বড়ইতার এলাকায় বৃষ্টিতে ভিজে জনতার কাছে নৌকা মার্কায় ভোট চান ।
তিনি বলেন, ‘এলাকার উন্নয়নে যদি কাজ করে থাকি, তবে আরও কাজ করতে চাই। আবারও নৌকায় ভোট চাই।’
নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, নকলা ও নালিতাবাড়ীর জনগণকে মমতার আঁচল দিয়ে আগলে রেখেছেন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। তিনি কোনও সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করেন না। তিনি জনগণের ভাগ্যের উন্নয়নে বিশ্বাসী। নকলা ও নালিতাবাড়ীর উন্নয়নের রূপকার মতিয়া চৌধুরীর দিক নির্দেশনায় সমহারে প্রতিটি উন্নয়ন কাজের সুবিধা ভোগ করছে এই এলাকার জনগণ।