‘জনগণের সেবক হয়েই থাকতে চাই’

01জনগণের সেবক হয়েই থাকতে চান জামালপুর-২, ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি।
ভোটের প্রচারণায় পথসভা, উঠান বৈঠক, ভোট কেন্দ্রভিত্তিক দলীয় কমিটির নেতাকর্মীদের চাঙ্গা রাখতে যোগাযোগসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে প্রতিনিয়তই প্রত্যন্ত অঞ্চলেই অবস্থান করছেন ফরিদুল হক খান দুলাল।
তিনি নিয়মিত নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের ডিগ্রির চর, মোল্লাপাড়া, লক্ষীপুর, কান্দারচর আকন্দ পাড়াসহ বিভিন্ন গ্রামে নির্বাচনি প্রচারণায় গণসংযোগ ও পথসভা করেন।
পথসভাগুলোয় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সবাইকে দোয়া ও নৌকার ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে দুইবার এমপি হয়েছি। মানুষের সেবায় প্রতিমুহূর্ত নিয়োজিত ছিলাম আছি থাকবো।
এ সময় তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় আমাদের ঘরেই আসবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই আমরা সরকার গঠন করতে পারবো।’ তিনি নৌকার বিজয়ের জন্য বিএনপি-জামায়াতের যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীনুর ইসলামের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউল হক জিয়া, জাবেদ মোশারফ রুপক, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য সাবিনা ইয়াছমিন, কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদ হ্যাপী, যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।