সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে সোহাগ কোনও এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। পরে সন্নাসীভিটা বাজারে ফরহাদের চায়ের দোকানে চা খাওয়া অবস্থায় আরও একটি ফোন আসে। কিছুক্ষণ পর সোহাগ সেখান থেকে চলে গেলে রাতে আর বাড়ি ফেরেননি। রাতে সোহাগের মোবাইল ফোনটি বন্ধ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুরে বাড়ির পূর্বপাশের একটি ধানক্ষেতে তাকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা মর্গে পাঠায়।