ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র পরিবেশের ক্ষতি করে নদীর তীর ভেঙ্গে ও পাহাড় কেটে লাল বালু উত্তোলন করে আসছিল।
এরই প্রেক্ষিতে বুধবার অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। প্লাটুন কমান্ডার রুহুল আমীনের নেতৃত্বে ৫ সদস্যের ব্যাটালিয়ন আনসার বাহিনীর টিম এ কাজে সহযোগিতা করে।
গত ১৬ জানুয়ারি বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করেন। উপজেলার আন্ধারুপাড়া এলাকায় চেল্লাখালী নদীতে এসব মিনি ড্রেজার মেশিন বসিয়ে কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা নদীর তীর ভেঙে, পাহাড় কেটে ও পুকুরের মতো গর্ত তৈরি করে বালু উত্তোলন করে আসছিল।