মদনে ট্রলিচাপায় পথচারী নিহত, আহত ১

নেত্রকোনা

নেত্রকোনার মদন উপজেলায় ট্রলিচাপায় ঈসমাইল হোসেন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শান্তা (১৭) নামে আরেক পথচারী, যাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার সরকারি খাদ্যগুদাম এলাকার মগড়া নদীর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈসমাইল আটপাড়া উপজেলার শুখারি গ্রামের মৃত উকিল মিয়ার ছেলে ও আহত শান্তা মদনের নায়েকপুর ইউনিয়নের বাউসাম গ্রামের আব্দুল লতিফের মেয়ে।

মদন থানার ওসি (তদন্ত) আজহাররুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেপরোয়া গতির একটি ট্রলি পথচারীদের চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই ঈসমাইল নিহত হন। এ ঘটনায় আহত শান্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। ঘাতক ট্রলি ও এর চালককে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’