শেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

শেরপুরশেরপুরে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম তাজেল (১৬)। আহত হয়েছে দুইজন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার কানাশাখোলা এলাকার বটতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান,  তাজেল তার বন্ধু পাবেল ও রাসেলকে নিয়ে মোটরসাইকেলে চড়ে শেরপুর আসছিল।  কানাশাখোলা বটতলা বাজার এলাকায়  বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাজেল মারা যায়। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাইক্রোবাসটি। পরে আহত অবস্থায় দুই বন্ধুকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত তাজেল ছনকান্দা গ্রামের দুদু মিয়ার ছেলে।