১৯৭১ সালের এই দিনে জামালপুর শহরের গৌরিপুর কাচারী মাঠে ছাত্র-জনতার বিশাল সমাবেশে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ছাত্র সংগ্রাম পরিষদ নেতা মরহুম আব্দুল মতিন হিরু। অনুষ্ঠানের শুরুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, মো. আতিকুল ইসলাম, আলী আল সাকী (রিমু), সাজ্জাদ আনসারী, ফজলুল করিম ভানু, তারিকুল ফেরদৌসসহ শহরের বিভিন্ন স্তরের সুধীজন। দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় শহীদ মিনার থেকে আয়োজন করা হয় পতাকা মিছিলের।