৪ দফা দাবিতে ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে

নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভকারিকুলাম পরিবর্তনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচি পালন করছেন ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্টস নার্সেস অ্যাসোসিয়েশনের ব্যানারে শনিবার (৬ জুন) সকাল ৯টার সময় ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্টস নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জানান, ৪ দফা দাবি সমূহ হচ্ছে, পুরাতন কারিকুলাম বহাল রেখে নতুন কারিকুলাম বাতিল করতে হবে, নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ও   স্ট্রাইপেন ফি ২ হাজার থেকে ৫ হাজারে বৃদ্ধি করা এবং নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করতে হবে।

তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

অধ্যক্ষ জহুরা খাতুন বলেন,  বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। তারা যে দিক নির্দেশনা দেবেন সেই অনুযায়ী কাজ করবেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান।