ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, সোমবার রাত ১টার দিকে ময়মনসিংহ ডিবি এবং ভালুকা থানা পুলিশ অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের ধরতে ভালুকার হাতিবেড় এলাকায় অভিযান চালায়। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আসামিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।