বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় ঝ্যাং জুয়ো ময়মনসিংহ সফরে এসে সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা জানান। এ সময় আগামী নভেম্বরে চীনের আমদানি মেলায় যোগদানের জন্য মেয়রকে আমন্ত্রণ জানান ঝ্যাং জুয়ো।
চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন হোও ওয়েনজ, জুয়াং লিফেং, কাই চুনলেই, কিয়াও জিওবিন, লিও চুনতাও, মিসেস ইউ গনজাইটিস। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার প্রশাসক মো. মিজানুর রহমান ও সিটি করপোরেশনের সিইও মো. আনোয়ার হোসেন।
দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন চীনা রাষ্ট্রদূত। সেখানে জেলা পুলিশের অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ শেষে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।