মানুষের জীবন সহজ করতে কাজ করি: মতিয়া চৌধুরী

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমরা কাজ করি মানুষের জন্য, যাতে তাদের জীবনটা সহজ হয়।’

শনিবার (২৭ জুলাই) দুপুরে নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ীর মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা করেন।

চেল্লাখালী ও ভোগাই নদীতে বাঁধ নির্মাণ এবং শাসন সম্পর্কিত বিষয়ে তিনি বলেন, ‘চর কেটে দিলে পানি ছল ছল করে নেমে যায়। নদীকে শাসন না করে তার মতো করে বইতে দিলে সব ঠিক থাকে। পানি হলো সোহাগী। তাকে আদর করে হাত বুলিয়ে বইতে দিলে ভালো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যের মধ্যে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।