ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি ৩৪





ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে ১৬৪ জন চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে ছুটি নিয়েছেন ১৯ জন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান এ তথ্য জানান।

শামসুজ্জামান জানান, ভর্তি রোগীদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী স্বর্ণা সরকার জানান, ঢাকায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত শনিবার ভর্তি হয়েছেন তিনি। তিনি বলেন, ‘প্রথম দিন ১০৩ ডিগ্রি সেলসিয়াস জ্বর ছিল। সারাক্ষণ বমিবমি ভাব থাকে, খাওয়ায় রুচি নেই বললেই চলে।’

হাসপাতালের চিকিৎসকরা জানান, পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ১৪ সদস্যের মনিটরিং সেল গঠন করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।