জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রফুল্ল কুমার সাহা জানান, গত ২২ জুলাই থেকে এ পর্যন্ত জামালপুর জেনারেল হাসপাতালে মোট ৬০ জন রোগী ভর্তি হন। এদের মধ্য ১২ জনকে ঢাকা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ডা. প্রফুল্ল কুমার সাহা আরও বলেন, ‘সব রোগীই ঢাকা থেকে এসে ভর্তি হয়েছেন। জামালপুরে এখনও কেউ ডেঙ্গু আক্রান্ত হননি।’
আক্রান্তরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না স্বজনদের এমন অভিযোগের বিষয়ে জামালাপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মশারি ও প্রয়োজনীয় ওষুধপত্র নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে।’