মেলান্দহে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

 

জামালপুরজামালপুরের মেলান্দহে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম হাজেরা বেগম (৭০)। রবিবার (৪ আগস্ট) সকালে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চর পলিশা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন ভুট্টু জানান, সকাল সাড়ে ৯টায় হাজেরা বেগম কাঁথা ধুতে যান। তখন হয়তো পা পিছলে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়া পুকুরের পানিতে মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

হাজেরা বেগম চর পলিশা উত্তর পাড়া গ্রামের মৃত কানু উদ্দিনের স্ত্রী।