ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরহাদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় মারা যান তিনি। শনিবার (১০ আগস্ট) রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন ফরহাদ। হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ন মজুমদার এসব তথ্য জানান।

ফরহাদ কিশোরগঞ্জ জেলার ইটনা কলেজের শিক্ষার্থী। তিনি ইটনা উপজেলার বড়বাড়ি গ্রামের ফেরদৌস আলীর ছেলে।

লক্ষ্মী নারায়ন মজুমদার জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলায় ফরহাদের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২০১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭১ জন। ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।