ইসলামপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

জামালপুর

জামালপুরের ইসলামপুরে ইজিবাইকের চাপায় সামিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার গুঠাইল সড়কের কাছিমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু সামিয়া উপজেলার চিনাডুলী ইউনিয়নের কাছিমা গ্রামের সেলিম মিয়ার কন্যা।

স্থানীয়রা জানান, বিকালে কাছিমা মোড়ে রাস্তা পার হচ্ছিল সামিয়া। এসময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনারস্থলেই সে মারা যায়।