বকশীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মেরুরচর ইউনিয়নের চিনার চর গ্রামে দশানী নদী থেকে ফকির মিয়া (২) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

ফকির মিয়া মেরুরচর ইউনিয়নের চিনার চর গ্রামের শামসুল হকের ছেলে।

মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে ফকির মিয়া বাড়ির পাশে নদীতে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে স্বজনেরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।