11ময়মনসিংহ মহানগরীর আমপট্টি এলাকায় বিয়ে ও পূজোর মণ্ডপ সাজানোর সামগ্রী রাখা গুদামে আগুন লেগে সুমন পাল (২৮) নামে এক দোকান কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৮ অক্টোবর)সকাল সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে দোকান কর্মচারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনমসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা।
সুমনের মরদেহতিনি জানান, ‘সোমবার সকাল সাতটার দিকে নগরীর আমপট্টি আশুতোষ পালের গুদামে আগুন লাগে। ওই গুদামে বিয়ে ও পূজো মণ্ডপ সাজানোর বিভিন্ন উপকরণ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
দিনমনি শর্মা বলেন, ‘গুদামে ঘুমিয়ে থাকা কর্মচারী সুমন পাল দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সুমনের স্বজনের আহাজারিগুদামটির মালিক আশুতোষ পাল জানান, কালি পূজা উপলক্ষে মণ্ডপ সাজানোর কাজ শেষ করে রাত সাড়ে ১২টার পর গুদাম বন্ধ করে তারা চলে যান। এ সময় সুমন পাল গুদামের ভেতরে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে গুদামে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে এসে দেখেন আগুনে পুড়ে সুমন মারা গেছে। সুমনের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানান তিনি।