নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার, কনস্টেবল স্বামী আটক

ময়মনসিংহময়মনসিংহ মহানগরীর উত্তরা পুলিশ লাইন এলাকা থেকে সুইটি আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামী কনস্টেবল হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নিজ বাসা থেকে সুইটি আক্তারের লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের পর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা দরজা ভেঙে সুইটি আক্তারকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুইটির স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে আটক করা হয়েছে।

নিহত সুইটি আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।