পুলিশ জানায়, রাতে উপজেলার নামা ছিটপাড়া এলাকার জিন্নাত আলীর পোষ্যপুত্র বুলবুল এবং তার তিন মেয়ের মাঝে গাছ কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তানেরা বুলবুলের স্ত্রী নাছিমার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ময়মনসিংহ নেওয়ার পথে নাছিমার মৃত্যু হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, 'এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’