প্রফেসর ড. জায়েদুল হাসানের সঙ্গে ছিলেন একই বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল কাফি, এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মুনির হোসেন এবং রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. চিত্ত রঞ্জন দেবনাথ জানান, স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে চাহিদাপত্র পাঠানোর পর বাকৃবি কর্তৃপক্ষ পিসিআর মেশিন পাঠিয়েছে এবং আমাদের কাছে হস্তান্তর করেছে।
তিনি আরও জানান, পিসিআর মেশিন পরিচালনার জন্য বাকৃবির ফিসারিজ অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. হারুন অর রশিদ এবং এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মুনির হোসেন আমাদের সহায়তা করবেন বলেও একমত পোষণ করেছেন। নতুন আরও একটি পিসিআর মেশিন বসানোর ফলে আগের চেয়ে দ্বিগুণ নমুনা পরীক্ষা করা যাবে। নতুন মেশিন বসানোর কার্যক্রম চলছে এবং বৃহস্পতিবার থেকেই পরীক্ষা কার্যক্রম চালানোর কথা জানান তিনি।