সরিষাবাড়ীতে ধান কেটে দিলো ছাত্রলীগ

ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরাকরোনার জন্য শ্রমিক সংকট হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেকের এক বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি মন্ত্রাণালয় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটার ৪ শতাধিক মেশিন ও শ্রমিক পাঠিয়েছেন হাওড় অঞ্চলে। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কৃষকের ধান কাটার কাজে সহযোগিতা করতে বলেছেন। এরই ধারাবাহিতকায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়িয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধান কাটতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে ৩০ নেতাকর্মী ধান কাটতে ও মাড়াই করতে সহযোগিতা করেছেন।

ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

এ বিষয়ে আসাদুজ্জামান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ
ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। আমরাও এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে
সাধারণ মানুষের কাছে থেকে কাজ করছি। আমাদের এ কাজ অব্যাহত রাখা হবে।’